প্রজন্ম২৪
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয কাচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে সোমবার (৩ আগস্ট) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচের চালান দেশে প্রবেশ করেছে। এ খবরে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় বাজারে দাম কমেছে অর্ধেক। ১৮০ টাকা থেকে দুইশত টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি মরিচ।বাজারে দাম কমতে শুরু করায় খুশি বলে জানান আব্দুল জব্বার ও মরিয়ম বেগম সহ ভোক্তারা।
তবে ব্যাবসাযি আব্দুল মামুন ও হযরত আলী জানান বৃষ্টি সহ সরবরাহ কমার কারনে বেনাপোল নাভারন শার্শা সহ বিভিন্ন সবজির বাজারে মরিচের দাম ছিল বেশি। ভারতীয় মরিচ আমদানি হওয়াতে কমছে দাম।
বেনাপোল আমদানি রফতানি কারক সমিতি সাধারন সম্পাদক জিয়াউর রহমানসহ বন্দর ব্যাহারকারী সংশ্লিষ্টরা জানান বাজারে কাচা মরিচের দাম বেড়ে যাওয়ার সরকার তরিৎ মরিচ আমদানিতে অনুমতি দিযেছেন।
এর ফলে শুরু হয়েছে আমদানি। কমছে দাম উপকৃত হচ্ছেন ব্যাবসাযিরা। প্রতিকেজি মরিচের শুল্কসহ আমদানি মুল্য পড়েছে ৭৮ টাকা। পোর্ট খরচসহ পড়বে১৩৫ টাকা। এর ফলে বাজারে ফিরছে স্বস্তি।। আমদানি আরো বাড়লে দাম আরো নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পরই দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে খালাস করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে জানায়, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছে। আমদানি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, প্রতি টন কাঁচা মরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা।এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কাঁচা মরিচের উচ্চমূল্যে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা বাজারে কার্যকর তদারকি বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এই আমদানি কার্যক্রম শুরু হয়েছে।