প্রজন্ম২৪ ডেস্ক
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার গত সোমবার (৬ জুলাই) থেকে উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার পাশাপাশি খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর পাওয়া যাবে।
এর আগে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।
পরে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তারা। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রী বাংলাদেশের শ্রমবাজারের সম্ভাবনা ও বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন।