ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রজন্ম24.com

প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি,২০২৬, ০৯:৫৮ পিএম
জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

prajanma24 জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড় অতিক্রম করে ঈশ্বরদী হাসপাতাল সড়ক ও সরকারি কলেজ সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী পুরাতন রিকশা স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ । বক্তারা আমির হামজাকে ঈশ্বরদীতে অবাঞ্চিত ঘোষনা করেন।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি কুরুচিপূর্ণ তুলনা করেছেন, যা অনেকেই আপত্তিকর ও সম্মানহানিকর হিসেবে মনে করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)