ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত - ৭

প্রজন্ম24.com (মাদারীপুর)

প্রকাশ : রবিবার, ১৮ জানুয়ারি,২০২৬, ১০:৪৩ পিএম
মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত - ৭

prajanma24 মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত - ৭ ছবি: সংগৃহীত

মাদারীপুরে বাস দুর্ঘটনায় আরও একজন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজনে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের শাহ আলমের ছেলে রুমান (২৫), শহরের কলেজ রোডের ১ নম্বর শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে বাসের হেলপার পান্নু মুন্সি (৫০) এবং মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের জসিম বেপারি ছেলে ইজিবাইকচালক সাগর বেপারি।
মাদারীপুর মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় এলে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক ও দুই যাত্রীসহ সাতজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)