প্রজন্ম২৪ ডেস্ক
বৈশ্বিক জ্বালানি সংকটে তেলচালিত যানবাহন ব্যবহারকারীরা যখন বাড়তি খরচ ও ভোগান্তিতে পড়ছেন, তখন গ্রাহকদের কথা মাথায় রেখে ইলেকট্রিক বাইকে বিশেষ অফার ঘোষণা করেছে ওয়ালটন-এর ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওন। ‘সুপার সেভার কার্নিভাল’ নামের এ ক্যাম্পেইনে তাকিওন ইলেকট্রিক বাইকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৯,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
এছাড়া, এই অফারে অংশ নেওয়া ভাগ্যবান গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিশেষ চমক—আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ।
ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশজুড়ে তাকিওনের উদ্যোগে চলছে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন ও টেস্ট রাইড কার্যক্রম। এতে তাকিওন ব্যবহারকারীরা পাচ্ছেন বিনামূল্যে বাইক সার্ভিসিংয়ের সুযোগ এবং আকর্ষণীয় ছাড়ে পার্টস কেনার সুবিধা। পাশাপাশি আগ্রহী ক্রেতারা সরাসরি বাইক দেখে টেস্ট রাইড করতে পারছেন। দেশের সব ওয়ালটন শোরুম থেকেই গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারছেন।
‘সুপার সেভার কার্নিভাল’ উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৭০টিরও বেশি স্থানে একযোগে র্যালির আয়োজন করা হয়েছে। এসব র্যালিতে ইলেকট্রিক বাইকের ব্যবহার ও পরিবেশবান্ধব দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং অফারের বিস্তারিত তুলে ধরা হচ্ছে।
বাংলাদেশের রাস্তা ও পরিবেশ উপযোগী করে তৈরি তাকিওন ইলেকট্রিক বাইক বর্তমানে ৯টি ভিন্ন মডেল ও আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাচ্ছে। আরামদায়ক রাইডিং, দ্রুত সার্ভিস সুবিধা এবং আধুনিক ফিচারের কারণে এটি ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
তাকিওন ইলেকট্রিক বাইকে প্রতি কিলোমিটার চলতে খরচ পড়ে মাত্র ১০ থেকে ২০ পয়সা। এছাড়া এতে রয়েছে ৮০ থেকে ১২০ কিলোমিটার রেঞ্জ, উন্নত লিড গ্রাফিন ব্যাটারি, শক্তিশালী সাসপেনশন, রিমোট কী, ডিজিটাল ড্যাশবোর্ড, স্পিড মোড এবং উন্নতমানের টায়ারসহ নানা আধুনিক সুবিধা। একসঙ্গে দুইজন পূর্ণবয়স্ক ব্যক্তি স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন এই বাইকে।
দেশের প্রথম Bangladesh Road Transport Authority অনুমোদিত তাকিওন ইলেকট্রিক বাইকের দাম শুরু হচ্ছে ৭৮,৭৫০ টাকা থেকে, যা মডেলভেদে সর্বোচ্চ ১,৮৩,০০০ টাকা পর্যন্ত। গ্রাহকরা নগদ কিংবা সহজ কিস্তিতে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ওয়ালটনের অফিশিয়াল শোরুম ও তাকিওন এক্সক্লুসিভ ডিলার আউটলেট থেকে এটি কিনতে পারবেন।