ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল,সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান

প্রজন্ম২৪

, পাইকগাছা

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৮:৩১ পিএম
পাইকগাছায়  জেলা পরিষদের উদ্যোগে সাইকেল,সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান

খুলনার পাইকগাছায় জেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ২'শ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রদান করেন জেলা প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব এসএম এমদাদুল হক। এর আগে সকাল ১০ টায় ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী,কে এম আশরাফুল আলম নান্নু,ডাঃ আব্দুল মজিদ , এসএম এনামুল হক, আসলাম পারভেজ ও এসএম এমদাদুল হক। বিকেলে তিনি গড়ইখালীতে ঘৌড় দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)