ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতে যাওয়ায় সময় বেনাপোল ইমিগ্রেশনে কৃষক লীগের নেতা আটক

প্রজন্ম২৪

, বেনাপোল

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ১১:২০ পিএম
ভারতে যাওয়ায় সময় বেনাপোল ইমিগ্রেশনে কৃষক লীগের নেতা আটক

বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হুমায়ুন তালুকদার নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমগ্রেশন পুলিশ।মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে সার্ভারে তার নাম স্টপলিস্টে প্রদর্শিত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করে।
আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তার পাসপোর্ট নম্বর এ০৫০২৫৪৫৪।
ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি ছিলেন।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নং-০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬। এতে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারাসহ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক হুমায়ুন তালুকদারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাছে সোপর্দ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন