ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিকতাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার নীতি অনুসরণ করেছে বিএনপি- অনিন্দ্য ইসলাম অমিত

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৯:৪৫ পিএম
সাংবাদিকতাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার নীতি অনুসরণ করেছে বিএনপি- অনিন্দ্য ইসলাম অমিত

prajanma24 যশোরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু ছবি: সংগৃহীত

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি সবসময় সাংবাদিকতাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার নীতি অনুসরণ করেছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিবেশে নানা পরিবর্তন এলেও যশোর ছিল ব্যতিক্রম।
শনিবার (২০ জুন)যশোর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোরের সাংবাদিকদের অংশগ্রহণে মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের রাজনৈতিক দর্শন বিবেচনায় না নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করা হয়েছে। ফলে প্রেস ক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন কিংবা বিভিন্ন গণমাধ্যমের ডেস্কে কোনো ধরনের পরিবর্তন ঘটেনি।
তিনি বলেন, সাংবাদিকতায় সততা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও নৈতিকতা ধারণ না করলে কোনো প্রশিক্ষণই কার্যকর হবে না। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি পরমত সহিষ্ণুতার চর্চা করতে হবে। তথ্য যাচাইয়ের পদ্ধতি ও কৌশল আয়ত্ত করে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোতে বিক্ষোভ ও পরিবর্তনের ঘটনা ঘটলেও যশোরে বিএনপির নেতৃবৃন্দের সদিচ্ছা ও সহযোগিতার কারণে একটি স্থিতিশীল পরিবেশ বজায় ছিল। এতে সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন।
মাদকমুক্ত যশোর গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সমাজের এই ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে জনমত গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সাংবাদিকদের তার এবং তার দলের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, সমালোচনাই ভুল-ত্রুটি সংশোধন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হয়। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
কর্মশালায় যশোর জেলাসহ বিভিন্ন উপজেলার ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই প্রযুক্তি, ফ্যাক্টচেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)