ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে এখন পর্যন্ত বাতিল ৬১৪ ফ্লাইট

প্রজন্ম ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৮ মার্চ,২০২৬, ০৯:২৬ পিএম
মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে এখন পর্যন্ত বাতিল ৬১৪ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা। এর প্রভাব পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৬১৪টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইনস।
বুধবার (১৮ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আর আগামীকালের জন্যও ২৬টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বাতিল ঘোষণা করা ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)