ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

প্রজন্ম ডেস্ক:

প্রকাশ : শুক্রবার, ৬ মার্চ,২০২৬, ০২:০৯ পিএম
খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এ নিয়ে বিশ্বব্যাপী বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা দাবি করেছেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তার প্রাসাদে হামলা চালানো হলে তিনি প্রাণ হারান। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এ খবর প্রকাশ করে বার্তাসংস্থা রয়টার্স।

এরপরেই ইরানের দুই সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ দেশটির সরকারি সূত্রের বরাতে জানায়, খামেনেয়ি বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।

পরবর্তীতে রয়টার্সও তাদের খবরের শিরোনাম পরিবর্তন করে লিখেছে, ‘ইসরায়েলিরা বলছে খামেনেয়ি মারা গেছেন, ইরানিরা বলছে তিনি ময়দানে নেতৃত্ব দিচ্ছেন’।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনেয়ির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা।

এর আগে, সকালের দিকে খামেনেয়ির প্রাসাদ লক্ষ্য বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরবর্তীতে স্যাটেলাইটে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, খামেনেয়ির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এখন দুই পক্ষের কাছ থেকে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ফলে, খামেনেয়ি নিহত হয়েছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সূত্র- আজ জাজিরা

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)