ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রামে সফরে ভারতীয় নৌ জাহাজ আইওএস সাগর

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৯:২০ পিএম
চট্টগ্রামে সফরে ভারতীয় নৌ জাহাজ আইওএস সাগর

ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইওএস সাগর সফলভাবে বঙ্গোপসাগর অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বহুজাতিক সমুদ্র সহযোগিতা কর্মসূচি ‘আইওএস সাগর ২০২৬’-এর অংশ হিসেবে এই সফরকে ভারত ও বাংলাদেশের মধ্যকার সামুদ্রিক সহযোগিতা এবং কৌশলগত সম্পর্কের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (৮ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর জাহাজটিকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আলী হায়দার (এফ-১৭) অভ্যর্থনা জানায় এবং বন্দরে পৌঁছে দেয়।
সফরকালে আইওএস সাগরের অধিনায়ক চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক সহযোগিতা ও পেশাগত বিনিময় আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।
বন্দর সফর উপলক্ষে বিভিন্ন পেশাগত, সামাজিক ও স্মারক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগমনের দিন সন্ধ্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সফরের সমাপ্তি উপলক্ষে পরদিন সন্ধ্যায় আইওএস সাগরে একটি ডেক রিসেপশনের আয়োজন করা হবে।
এ সফরের অংশ হিসেবে আইওএস সাগরের অধিনায়ক চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যৌথ ইতিহাসে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে সামুদ্রিক লজিস্টিকস ও বন্দর নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও আইওএস সাগরের আন্তর্জাতিক ক্রুদের অংশগ্রহণে পারস্পরিক জাহাজ পরিদর্শন ও পেশাগত বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নৌ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আইওএস সাগরের নাবিকরা বিএনএস ঈশা খান ট্রেনিং কমপ্লেক্স এবং বাংলাদেশ নেভাল অ্যাকাডেমি পরিদর্শন করবেন। এ ছাড়া দুই নৌবাহিনীর সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে।
ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ‘মহাসাগর’ উদ্যোগের অংশ হিসেবে আইওএস সাগরের এ সফরকে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)