ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

প্রজন্ম24 ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৪০ পিএম
হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

prajanma24 ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সাকিবও হামলার শিকার হন।
স্থানীয়রা জানান, সাংবাদিক মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন।
সেখানে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদের’ অনুসারী।
হামলায় সাংবাদিক মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি মাত্র শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)