ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ট্রাফিক সংকেত দিতেই মোটরসাইকেল ফেলে পালালেন চালক

প্রজন্ম 24 ডেস্ক:

প্রকাশ : বুধবার, ৪ মার্চ,২০২৬, ০৯:৩৭ পিএম
ট্রাফিক সংকেত দিতেই মোটরসাইকেল ফেলে পালালেন চালক

prajanma24 ট্রাফিক সংকেত দিতেই মোটরসাইকেল ফেলে পালালেন চালক ছবি:

গাইবান্ধা পুলিশি চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে মোটরসাইকেল ফেলে পালিয়েছেন চালক। পরে গাড়িটি থেকে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।
বুধবার (৪ মার্চ) দুপুরে পৌর শহরের ২ নম্বর ট্রাফিক মোড়ে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে শহরের রেলগেট এলাকা অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল ট্রাফিক মোড়ে পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। পুলিশের থামার নির্দেশ পেয়ে চালক প্রথমে দ্রুতগতিতে সরে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক বুঝে মোটরসাইকেলটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট সোহাগ জানান, ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি। আমরা সদর থানায় জানিয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)