প্রজন্ম২৪
, শেকৃবি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স-এর “SHIKHA” জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি থেকে মুক্ত পাবলিক ও প্রাইভেট স্পেস ˆতরির লক্ষ্যে প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থার শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পে অংশগ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে | ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পরিচালিত ‘SHIKHA’ প্রকল্পের লক্ষ্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা|
এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক প্রশিক্ষণ ও ইনসেপশন সেশনে শিক্ষার্থী ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন| সেশনে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয় |
রোববার (১৯ এপ্রিল) ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ| তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সর্বত্র নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে |
জেন্ডারভিত্তিক সহিংসতা কেবল নারীর সমস্যা নয়; এটি একটি মানবাধিকার ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ|” তিনি আরও বলেন, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য| প্রকৃত পরিবর্তন তখনই সম্ভব, যখন সমাজের সকল স্তরে নারী-পুরুষের সমতার গুরুত্ব উপলব্ধি করা হবে|”
শেকৃবি’র সীড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পরিচালক সাউরেস ড. এফ. এম. আমিনুজ্জামান, ডিন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ ড. মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, পরিচালক টি এস সি অধ্যাপক মোঃ আক্তার হোসেন, অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী, প্রভোষ্ট বেগম রোকেয়া হল অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু এবং ব্র্যাক এর পরিচালক এ এফ এম শাহিদুর রহমান, ব্র্যাক এর প্রকল্প সমন্বয়কারী ইশতিয়াক শোয়েফ, সিনিয়র ম্যানেজার ˆসয়দ আমিন আল আনাস| ব্র্যাক ‘SHIKHA’ প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্লাস্ট ও ইপসা-এর সহযোগিতায়| প্রকল্পটি কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিসর এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি আইনি সংস্কার, কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া জোরদার এবং লিঙ্গ ˆবষম্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে| প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত পরিচালিত হবে এবং ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় বাস্তবায়িত হবে| পাশাপাশি ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, ˆতরি পোশাক খাত, গণপরিবহন এবং স্থানীয় কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে|