প্রজন্ম২৪
, শেকৃবি
২১ জুন ২০২৬ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফ্যাকাল্টি অব অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (FASVM)-এর উদ্যোগে “Capacity Building of Faculty Members ” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের এএসভিএম সেমিনার গ্যালারিতে অনুষ্ঠিত হয় |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ | তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ| এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক সদস্যদের জ্ঞান এবং সক্তা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ বেলাল হোসাইন, সাউরেসের পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান |
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন FASVM-এর ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম | কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ আব্দুল মাসুম | প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদস্যদের পেশাগত দক্ষতা, গবেষণা সক্ষমতা, আধুনিক শিক্ষণ-পদ্ধতি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশে সহায়তা প্রদান | অংশগ্রহণকারী শিক্ষকগণ উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, এবং আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন|
উল্লেখ্য, কর্মশালাটি HEAT Project-এর সহায়তায় আয়োজিত হয়| প্রকল্পটি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট উদ্যোগ এবং The World Bank-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে|