ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

প্রজন্ম24 ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৩১ পিএম
রাজধানীতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

prajanma24 ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা, রামপুরা ও বনশ্রী এলাকার নির্বাচনী কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি; বরং বেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশেই ভোট দিচ্ছেন সাধারণ মানুষ।
সরেজমিনে এলাকাগুলো ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে লম্বা লাইন তৈরি হচ্ছে।
ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবমুখর আমেজ বিরাজ করছে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের ৪৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রূপায়ন সরকার জানান, সকালে ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। ২ হাজার ৮৬৭ জন ভোটারের এই কেন্দ্রে ফুটবল প্রতীকের (ডা. তাসনিম জারা) ছয়জন এজেন্টের মধ্যে দুইজন উপস্থিত থাকলেও অন্যান্য প্রার্থীর এজেন্টরা সবাই সকালেই কেন্দ্রে পৌঁছেছেন।
দক্ষিণ বনশ্রীর হলিক্রিসেন্ট স্কুলের ৫৮ নম্বর কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ৫ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম। তিনি জানান, ভোট শুরুর সময় থেকেই সাধারণ মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
বনশ্রী আইডিয়াল স্কুলের ৩২ নম্বর কেন্দ্রে সকাল সাড়ে ৯টা নাগাদ প্রায় ৪৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রিজাইডিং অফিসার পার্থ গোদা জানান, এখানে ৩ হাজার ৭২৮ জন পুরুষ ভোটার রয়েছেন এবং সব প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে উপস্থিত আছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)