ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শরীয়তপুরের নড়িয়ায় সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

প্রজন্ম24 ডেস্ক:

প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:২৬ পিএম
শরীয়তপুরের নড়িয়ায় সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

prajanma24 শরীয়তপুরের নড়িয়ায় সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক ছবি: সংগৃহীত

শরীয়তপুরে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে সাড়ে সাত লাখ টাকাসহ মাস্টার গোলাম মোস্তফা নামে স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতাকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার নড়িয়া উপজেলার পৌর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা ছাড়াও একটি ল্যাপটপ, ভোটার তালিকা এবং নির্বাচনের কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। আটক গোলাম মোস্তফা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভোটার তালিকাসহ তাকে আটকের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অর্থ ও নথিপত্রের উৎস এবং তা নির্বাচনী কাজে অবৈধভাবে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
আটক ব্যক্তিকে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)