ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেরপুরে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : নিহত ৩, আহত ৯

প্রজন্ম ডেস্ক:

প্রকাশ : বুধবার, ১৮ মার্চ,২০২৬, ০৩:২৮ পিএম
শেরপুরে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : নিহত ৩, আহত ৯

বগুড়ার শেরপুরে বুধবার (১৮ মার্চ) সকালে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও নয়জন যাত্রী আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায়। স্থানীয় সূত্র জানায়, ঢাকা-গামী মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে শিশু ও নারীসহ কয়েকজন রয়েছেন, যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুবই কম ছিল। এতে ঘটনাস্থলেই চালক আগুনে পুড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যায়। এতে মোট তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)