ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাঁদা দাবি, হয়রানি ও হুমকির প্রতিবাদে রাঙ্গামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রজন্ম২৪

, রাঙ্গামাটি

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৮:৫৪ পিএম
চাঁদা দাবি, হয়রানি ও হুমকির প্রতিবাদে রাঙ্গামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

চাঁদা না দেয়ায় হুমকি, হয়রানি ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাঙামাটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হরিণা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি শহরের স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ২৫ বছর ধরে সততার সাথে হরিণায় ব্যবসা পরিচালনা করতে গিয়ে কারো সাথে আমার দ্বন্দ সংঘাত সৃষ্টি হয়নি।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক অভিযোগ করেন, রবিউল ইসলাম আমার কাছ থেকে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পাওয়াতে আমার বিরদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন যে, তাকে নানাভাবে চাপ, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন যে, স্থানীয় রবিউল ইসলাম ও নূর হোসেন আমাকে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এবং আমার ব্যবসায়িক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়েছে। তারা কখনও আমাকে চোরাকারবারি, কখনও অবৈধ পণ্যে পাচারকারী বলেছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো এবং আমার কাছ থেকে চাঁদাবাজির দাবি করার অভিযোগে আমি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছি। সাইবার পিটিশন নং ১৩৯/২০২৬। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সাথে, আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে বরকল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. মোজাম্মেল হক প্রশাসনকে রবিউল ও নূর হোসেনকে দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়ার অনুরোধ করেন, যাতে তারা আর কোনো ব্যবসায়ীকে হেয় প্রতিপন্ন ও ক্ষতি করতে না পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন, বরকল উপজেলা বিএনপি সভাপতি সিদ্দিক সওদাগর, হরিণা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সোলায়মান সওদাগর, হরিণা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতি সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিক, হরিণা বাজার নাঈমুর রহমান দুর্জয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)