ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করিম

প্রজন্ম24 ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৫১ পিএম
বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করিম

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (বেসরকারি) এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৯৯২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯২৫ ভোট।
তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনীষা চক্রবর্তী। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)