ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৭:৫৪ পিএম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭৮ জন।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৭৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪০৯ জন।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫২২ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ হাজার ৭৫১ জন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)