ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএমইউতে অডিট বিষয়ে ত্রি-পক্ষীয় সভা: স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বারোপ

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৮:১২ পিএম
বিএমইউতে অডিট বিষয়ে ত্রি-পক্ষীয় সভা: স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বারোপ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ অডিট বিষয়ে দুই দিনব্যাপী ত্রি-পক্ষীয় সভা শুরু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিএমইউর শহীদ ডা. মিলন হলে আয়োজিত সভায় সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশৃঙ্খল আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।


উপাচার্য বলেন, একটি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অডিট কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ অডিটের মাধ্যমে আর্থিক ঝুঁকি কমানোর পাশাপাশি অভ্যন্তরীণ আর্থিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সভা যৌক্তিক ও তথ্যভিত্তিক উপায়ে অডিট আপত্তি নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম রহমান বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, আর্থিক অনিয়ম প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় অডিটের ভূমিকা অপরিহার্য। আন্তর্জাতিক মান অনুসরণ করে পরিচালিত অডিট কার্যক্রম সরকারি অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক।
সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আর্থিক ব্যবস্থাপনা) আবুল কালাম আজাদ, বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল এবং স্বাস্থ্য অডিট অধিদপ্তরের পরিচালক মো. হাসান নাজমুল কবীর।
বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অডিট অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
দুই দিনব্যাপী এ সভায় বিএমইউর বিভিন্ন অডিট আপত্তি পর্যালোচনা, নিষ্পত্তি এবং আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও স্বচ্ছ করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)